আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় আমবাগান থেকে এক অজ্ঞাত নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

(বগুড়া)  প্রতিনিধি: বগুড়া জেলার কাহালু  উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর বাসস্ট্যান্ডের আম বাগান থেকে এক অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ( ২৯ আগস্ট) বৃহস্পতিবার সকালে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর বাসস্ট্যান্ডের আম বাগান থেকে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানান অজ্ঞাত ওই নারীর আনুমানিক বয়স ৩৫ বছর৷ তাঁর শরীর ঝুলন্ত অবস্থায় গলায় ওড়না দিয়ে পেঁচানো ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বগুড়া কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান। তিনি আরো জানান, আজ বৃহস্পতিবার সকালে নারহট্ট ইউপির সাবেক চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলালের আম বাগান থেকে এক অজ্ঞাত নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কাহালু থানা পুলিশ। ওই নারীর পরনে হলুদ রঙের সালোয়ার কামিজ ছিল। তবে তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি আরও জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত বিষয় জানা যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু  মামলা দায়ের হয়েছে