আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় স্বাক্ষর জাল  টাকা উত্তোলনের চেষ্টা আটক দুই

(বগুড়া)প্রতিনিধিঃ  বগুড়ার শিবগঞ্জে হিসাব রক্ষণ অফিসের কর্মচারী কর্তৃক ব্যাংক থেকে কৌশলে ৫২ লক্ষ ৩৮ হাজার ৯৯৫ টাকা উত্তোলনের সময় ব্যাংক কর্তকর্তার হস্তক্ষেপে ব্যর্থ। অবশেষে দুই প্রতারককে পুলিশের কাছে সোপর্দ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  পৌর এলাকার বন্তেঘরী গ্রামের জসমত আলীর ছেলের আশিকুর রহমান আসিক (২৬) শিবগঞ্জ হিসাব রক্ষণ অফিসের চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেন। আশিকুর রহমান ও বিহার ইউনিয়নের নাটমরিচাই গ্রামের মেডিকেয়ার ডায়াগনোস্টিক স্টোরের আয়া ফেরদাউসী নামের নারীকে নিয়ে পেনশনের টাকার নাটক সাজিয়ে হিসাব রক্ষণ কর্মকর্তাদের সহি স্বাক্ষর জাল করে ৫২ লক্ষ ৩৮ হাজার ৯৯৫ টাকা উত্তোলনের জন্য পাসকৃত বিল প্রস্তুত করে। ওই দুই প্রতারক ব্যাংক হতে টাকা উত্তোলনের জন্য পাসকৃত বিল নিয়ে গেলে ব্যাংকের অফিসার (ক্যাশ) তৌহিদুল ইসলামের সন্দেহ হলে টাকা প্রদানের পূর্বে ওই নারীকে বোরকার মুখ খুলতে বললে বিপত্তি বাঁধে। বিধিবাম অবশেষে ব্যাংক কর্মকর্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে গেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও)  তাহমিনা আক্তার জানান আশিক ও তার সহযোগী ফেরদৌসী তাদের অপরাধের কথা  স্বীকার করেন। এবং সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করার আদেশ প্রদান করা হয়েছে।  এ বিষয়ে হিসাব রক্ষণ কর্মকর্তা জাহিদুর রহমান জানান  আশিককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিলো। সে আমারসহ অন্যান্য কর্মকর্তা স্বাক্ষর জাল করে টাকা আত্মাসাৎ করার জন্য চেষ্টা করেছেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আদেশে এই প্রতারকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।