আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে এক জন   নিহত

(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলায় চাঁদা আদায় করতে গিয়ে এলাকাবাসীর গনপিটুনিতে রাকিব (২৪) নামের এক চাঁদাবাজ যুবক নিহত হয়েছে। গত শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মলঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাকিব (২৪) কাহালু উপজেলার পরিশেষ গ্রামের সামসুল আলমের ছেলে। তিনি স্থানীয় আতা বাহিনী দলের সদস্য হিসেবে পরিচিত। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান। পুলিশের এই কর্মকর্তা শাহিনুজ্জামান জানান, কাহালু থানার মালঞ্চা ইউনিয়নে স্থানীয় আতা বাহিনী নামে পরিচিত দলের ১০/১২ জনের সদস্য শুক্রবার দিবাগত রাতে  সাড়ে ১০ টার দিকে ঐ গ্রামের ফনিন্দ্র নাথের বাড়িতে চাঁদা দাবি করতে যায়। সে সময় চাঁদাবাজ রাকিব বাড়ীর এক সদস্যকে ছুরিকাঘাত করে। এ সময় পাড়ার মানুষ জানতে পেরে দল বেঁধে তাদের ধাওয়া করে। তাদের মধ্যে সবাই পালিয়ে গেলেও রাকিব গ্রামবাসির হাতে ধরা পড়ে। সেখানে স্থানীয়দের গনপিটুনিতে নিহত হয় রাকিব। ওসি আরো জানান  তিনি আরও জানান, নিহতের  মরদেহ ময়নাতদন্তে জন্য বগুড়া  শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতলের মর্গে আছে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।