আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া প্রেসক্লাবের বহুতল ভবনের ভিত্তিফলক পূণ:স্থাপন

(বগুড়া) প্রতিনিধি:

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র, বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম-মহাসচিব বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্বোধনকৃত বগুড়া প্রেসক্লাবের বহুতল ভবনের ভিত্তিফলক পূণ:স্থাপন করা হয়েছে। ৩০ আগষ্ট শুক্রবার দুপুরে বগুড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিফলক পূণ:স্থাপন করেন। ফলক পূণ:স্থাপন শেষে দেশ, জাতি, শহীদ জিয়ার পরিবার ও বগুড়া প্রেসক্লাবের মরহুম সদস্যদের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। এসময় বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ্ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস, সাধারন সম্পাদক এস এম আবু সাঈদসহ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০৪ সালের ২১ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠপুত্র, বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমান বগুড়া প্রেসক্লাবের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর বগুড়া প্রেসক্লাবের নেতৃত্ব দখলকারী আওয়ামী দোসররা তারেক রহমানের ভিত্তিফলক ভেঙ্গে ফেলে তাঁর অবদান মুছে ফেলে। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর বগুড়া প্রেসক্লাবে সেই মুছে ফেলা ইতিহাস পূনরুজ্জীবিত করা হলো।