বিশেষ প্রতিনিধি সাইফুর ইসলাম সোহেল : শ্রীমঙ্গলের দেহ ব্যবসায়ী আছমা বেগমকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় ও শ্রীমঙ্গল থানা পুলিশ শনিবার ৩১ আগস্ট বিকেলে আটক করেছেন। আছমা অনেক দিন ধরে দেহ ব্যবসা করে আসছে এসময়ে তার অন্যান্য সহযোগি পালাইয়া যায় বলে জানাযায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আব্দুস সালাম সন্ধায় মুঠোফোনে এ প্রতিনিধিকে বলেন, কুখ্যাত দেহ ব্যবসায়ী আছমাকে পুলিশের হাতে তুলে দিতে আজ বিকেল থেকে আমরা ছাত্রসমাজ তার শ্রীমঙ্গলের সুরভী পাড়ার বাসা ঘেরাও করে রাখি। পরে পুলিশকে খবর দেই। আব্দুস সালাম আরও জানান, দেহ ব্যবসায়ী আছমার বাড়িতে ধারালো একাধিক চাকু-চুরি, বিভিন্ন অস্ত্র পাওয়া যায়। ছাত্রসমাজকে দেখে সে চিৎকার করে বলে, তাকে পুলিশ বা প্রশাসন কেউ কিচ্ছু করতে পারবে না। আজও পুলিশের গাড়িতে উঠেও আছমা আমাদের হুমকি-ধামকি এবং গালমন্দ করতে থাকে। সে চিৎকার দিয়ে বলতে থাকে আমাকে আটকে রাখার সাহস কারো নেই। এলাকাবাসী বলেন আছমার এসব অপকর্মের খুটির জোর কোথায়? আছমা এবারও যদি পুলিশের হাত থেকে চাড়া পায় তাহলে আরো কুখ্যাত দেহ ও মাদক বয়বসায়ী হবে তার নামে কোর্টে আরো অনেক মামলা রয়েছে বলে জানান আব্দুস সালাম। আটকের ব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ শনিবার রাত ৮টায় মুঠোফোনে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেহ ব্যবসার অভিযোগে আছমা নামে এক নারীকে বিকেলে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করে কোর্টে পাঠানোর ব্যবস্থা নিচ্ছি এবং আছমার সহকারীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে।
শ্রীমঙ্গলে কুখ্যাত দেহ ব্যবসায়ী আছমা আটক
Catagory : সারা দেশ | তারিখ : সেপ্টেম্বর, ১, ২০২৪, ১২:৫৮ অপরাহ্ণ • ৪১ বার পঠিত






