আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

ডক্টর ইউনূসের নেতৃত্বে আধুনিক সংস্কারের প্রত্যাশা

ডক্টর ইউনূসের নেতৃত্বে আধুনিক সংস্কারের প্রত্যাশা

সিলেটের দক্ষিণ সুরমা  উপজেলা প্রেসক্লাবের 

 সিলেট অফিস :

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগষ্ট) বিকেলে নগরীর ষ্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেটে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সম-সাময়িক বিষয় ও সাংগঠনিক বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়।

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী।

সভায় সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার আন্দোলনে সিলেটের সাংবাদিক শহীদ এটিএম তুরাব সহ সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা সহ আহতদের সুস্থতা কামনা করা হয়।

সভায় নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের পক্ষ থেকে সাধুবাদ জানিয়ে ক্লাব নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশকে আধুনিক সংস্কার করে স্বৈরাচারমুক্ত একটি সরকার উপহার ও ঘুষ দুর্নীতিমুক্ত  একটি নতুন  বাংলাদেশ  । 

এছাড়াও সভায় সিলাম ইউনিয়ন পরিষদ এবং সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সৈয়দ মকবুল হোসেন মাখন ও দৈনিক শ্যামল সিলেটের সাব এডিটর দক্ষিণ সুরমার পাঠানপাড়া এলাকার বাসিন্দা গোলাম মর্তুজা বাচ্চুর স্ত্রী হেনা বেগমের ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করা হয়।

বর্ধিত সভায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, দপ্তর ও পাঠাগার সম্পাদক- সাদিকুর রহমান সোহেল, সদস্য এমদাদুর রহমান চৌধুরী জিয়া, মোঃ আবু বক্কর তালুকদার ও পাবেল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।