আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বৃটেনের কার্ডিফ শাহ্‌জালাল বাংলা স্কুল দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে: ক্লাস প্রতি শনি ও রবিবার

সালেহ আহমদ (স’লিপক):

মাল্টিমিডিয়া, মাল্টিকালচারেল ও মাল্টিন্যাশনালের বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের ঐতিহ্যবাহী কার্ডিফ শাহ্‌জালাল বাংলা স্কুলটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর নতুন কমিটির পক্ষ থেকে নব উদ্যোমে খোলার উদ্যোগ নেয়া হয়েছে।

এখানকার নবপ্রজন্মের সামনে আমাদের ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, সাফল্য, সম্ভাবনা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার মানসে এখন থেকে বাংলা স্কুলটি প্রতি শনি ও রবিবার স্থানীয় সময় দুপুর ১১টা থেকে ১টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন শাহ্‌জালাল বাংলা স্কুল কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর।

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শাহ্‌জালাল বাংলা স্কুল কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ্‌ আলী আকবর এর সভাপতিত্বে ও ট্রেজারার এস এ খাঁন লেনিনের পরিচালনায় বিপুল উৎসাহ উদ্দীপনায় উল্লেখযোগ্য সংখ্যক প্যারেন্টসদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

অনুষ্ঠিত সভায় সুচিন্তিত মতামত ও নানা পরামর্শ প্রদান করে বক্তব্য রাখেন মোহাম্মদ মকিস মনসুর, এস এ রহমান মধু, আনা মিয়া, আক্তারুজ্জামান কোরেশী নিপু, তৈমুছ আলী, আব্দুল মুমিন, দেওয়ান টুটুল চৌধুরী, খায়রুল ইসলাম, সুমন চৌধুরী, হাফিজ মিফতাউর রহমান কামিল, আতিকুল ইসলাম ও আসরাফ সিদ্দিকী সহ বাংলা স্কুল কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

পরিশেষে সভায় দোয়া পরিচালনা করেন শাহ্‌জালাল মসজিদের ঈমাম ও খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান।

শাহ্‌জালাল বাংলা স্কুল কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ গোলাম মোস্তফা ও জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর সহ সকল নেতৃবৃন্দ এখানকার নবপ্রজন্মকে দেশের সাথে নাড়ীর বন্ধনে আবদ্ধ করতে ও বাংলা ভাষা সম্পর্কে ধারণা এবং বাংলা শেখানোর লক্ষ্যে আগামী ৭ সেপ্টেম্বর শনিবার থেকে বাংলা স্কুল পূনরায় চালু হচ্ছে বলে জানিয়েছেন এবং অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও স্কুল পরিচালনায় কমিউনিটির সবার সার্বিক সহযোগীতা কামনা করেন।