আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সিলেটে দারুল আইতাম হালিমাতুস সাদিয়া (রা.) এতিমখানায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক (রা.) এর তত্ত্বাবধানে পরিচালিত দারুল আইতাম হালিমাতুস সাদিয়া (রা.) এতিমখানা জাঙ্গাইল, টুকেরবাজার, জালালাবাদ, সিলেট এর ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় এতিমখানা হলরুমে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশে জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক (রা.) মুহতামিম হাফিজ আশিকুর রহমান হাফিজাহুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ রায়।

মাদরাসা ও এতিমখানার শিক্ষক ক্বারী মুহা. মাহফুজ নাঈম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মনাফ। প্রধান আলোচক ছিলেন জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক (রা.) শিক্ষা সচিব মাওলানা মিসবাহুজ্জামান মিসবাহ (হাফি.)। বিশেষ আলোচক ছিলেন ক্বারী মাওলানা আহমদ শিবলী।

বিশেষ অতিথি ছিলেন কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য কাছা মিয়া, শাহ খুররম ডিগ্রি কলেজের প্রভাষক আফজাল হোসাইন, মুতাওয়াল্লী সুলতান মাহমুদ, মাদরাসা ম্যানেজিং কমিটি সদস্য ক্বারী একরামুল আজিজ, জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক (রা.) সহ-শিক্ষা সচিব মুফতি মাওলানা আরমান হোসাইন।

অনুষ্ঠানে দারুল আইতাম হালিমাতুস সাদিয়া (রা.) এতিমখানার প্রধান শিক্ষক হাফিজ মোঃ জাকারিয়া, হাফিজ মাওলানা সিদ্দিকুর রহমান, হাফিজ মাওলানা ফুজায়েল আহমদ, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা তফাজ্জুল হোসাইন, হাফিজ মাওলানা আরিফুল হক, ক্বারী মুহা. মাহফুজ নাঈম, মাওলানা আবিদুর রহমান ফাহিম, ক্বারী মাওলানা উসমান গণী, হাফিজ আব্দুল হক, মাওলানা তাজুল ইসলাম প্রমুখ সহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিশুদের পড়ালেখার মানোন্নয়ন ও মনোযোগী করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় এতিম শিক্ষার্থীদের গঁড়ে তোলতে হবে। বক্তারা, শিক্ষার্থীদেরকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গঁড়ে তোলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।

পরে শিক্ষার্থীদের মধ্যে অতিথিবৃন্দ ফলাফল কার্ড প্রদান করেন।