আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

চিহ্নিত কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা টুনটুনি যৌথ বাহিনীর হতে গ্রেপ্তার

(বগুড়া) প্রতিনিধি:  বগুড়ায় পাবনার রুপপুরের আলোচিত সন্ত্রাসী সানজিদ আহমেদ সৌরভ ওরফে হাতকাটা টুনটুনি (২৫) কে গ্রেপ্তার করেছেন যৌথ বাহিনী। যৌথ বাহিনী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,  রাত সোয়া ১১ টার দিকে শহরের পুরান স্থানীয় জনতা ও  সহযোগিতায় ও  যৌথ বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। স্থানীয় সূত্রে জানা গেছে , টুনটুনি হত্যাসহ একাধিক মামলার আসামি । সে পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকার তানজির রহমান তুহিনের ছেলে। তবে সে পুরান বগুড়ায় নুরু মিয়ার বসতবাড়ি ভাড়া নিয়ে বসবাস করেছিলেম বলে জানা গেছে। সে ও তার অন্যান্য সহযোগীরা পুরান বগুড়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সে এবং তার অন্যান্য সহযোগী ক্যাডার বাহিনী গত ১০ আগস্ট রাত ৯ টার দিকে সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবন মাঠের দক্ষিণ পাশে রেল লাইন সংলগ্ন স্থানীয় বিএনপি নেতা রবিউল হক কানুর তিনটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং একই সাথে  তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এবং বন্দুক দিয়ে  ২-৩ রাউন্ড গুলি করে এলাকায় আতঙ্ক সরিয়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।  পরে ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছেন পুলিশ সদস্যরা।  এছাড়া পুরান বগুড়া বটতলায় হেলাল নামে এক ব্যক্তির বাড়িতে ৫০ হাজার টাকার চাঁদার দাবিতেও হামলা ও ভাংচুর করে। এরপর অভিযোগ পেয়ে টুনটুনিকে গ্রেপ্তারের জন্য যৌথ বাহিনী মাঠে নামে। এরই প্রেক্ষিতে  রাত সোয়া ১১ টার দিকে জনতার সহযোগিতায় যৌথ বাহিনীর সদস্যরা পুরান বগুড়া হতে তাকে গ্রেপ্তার করে। এর আগে সে জনতার ধাওয়া খেয়ে সে কচুরিপানা ভর্তি একটি ডোবায় ঝাঁপ দেয়। পরে সেখান থেকেই যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করেন।