আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

 (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের উথলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর আলমের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।  সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু করে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ করেন তাঁরা। প্রধান শিক্ষকের পদত্যাগ নিশ্চিত করতে শিক্ষার্থীরা স্কুল গেট থেকে শুরু করে আমতলী বাজার প্রদক্ষিণ শেষে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।একাধিক শিক্ষার্থী বলেন, দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অসদাচারণ, যৌন হয়রানি ও অর্থ  আত্নসাতসহ নানা অভিযোগের কারণে আমরা প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধনের আয়োজন করেছি। প্রশাসনিক, পাঠদান, ও দাপ্তরিক কাজের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের অপসারণ সময়ের দাবি বলে আমরা মনে করি। এবিষয়ে প্রধান শিক্ষক হাবিবুর আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে বগুড়া শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান  এ বিষয়ে শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে প্রধান শিক্ষক স্কুলে আসতিছে না। আপাতত তাঁর দায়িত্ব পালন করছেন সহকারী প্রধান শিক্ষক। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।