আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে সাবেক এমপির ঘনিষ্ঠ প্রভাবশালীর বিরুদ্ধে আনারস বাগান দখলের অভিযোগ




শ্রীমঙ্গল ( মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাবেক এমপির ঘনিষ্ঠ এক প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটিয়ে জোর পুর্বক আনারস বাগান দখলের অভিযোগ উঠছে।
মঙ্গলবার বিকেল ৫ টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শ্রীমঙ্গল শহরের বিটিআরআই এলাকার মৃত বাদশা মিয়ার পুত্র মো. আবু তাহের ওরফে তাহের বাবুর্চি।
তিনি শহরের জালালিয়া সড়কের সৈয়দ চৌধুরীর পুত্র ও উপজেলার উত্তরসুর এলাকার সখিনা সিএনজি রিফুয়েলিং অ্যান্ড ফিলিং স্টেশনের মালিক মো. শের আলী চৌধুরী হেলাল এর বিরুদ্ধে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মো. আবু তাহের লিখিত বক্তব্যে বলেন, 'শ্রীমঙ্গল উপজেলার বালিশিরা মৌজায় বিভিন্ন দাগে বেগুনবাড়ি এলাকায় তার পরিবারের পাট্টা রকম ৬ একর ৭১ শতাংশ ভূমি এবং নির্মল ঘোষ, তাপস ঘোষ গং হতে লিজ নেয়া ৬৫ শতক ভূমিতে লেবু, আনারস ইত্যাদি ফসল ফলিয়ে পরিবারের ভরন-পোষনসহ খরচাদি নির্বাহ করে আসা অবস্থায় ২০২৩ সালের ২১ মে তাদের বাগানের কিছু অংশ জোরপূর্বক জায়গা ও বাগান দখল করে নেয় হেলাল। এছাড়া হেলাল তার মালিকানাধীন বাকী জায়গা দখলের চেষ্টা করছেন বলে তিনি জানান। জমি উদ্ধারে তিনি অনেক চেষ্টা করে ব্যর্থ হন। তিনি আরও অভিযোগ করেন,শের আলী হেলাল মৌলভীবাজার সদর আসনের সাবেক এমপি জিল্লুর রহমানের ঘনিষ্ঠজন হওয়ায় ও তার হুমকিতে এতোদিন বিচার চাইতে পারেন নাই। বর্তমানে পরিস্থিতি পরিবর্তন হওয়ায় তার জায়গা উদ্ধার করতে সাংবাদিকসহ অন্তবর্তি সরকারের সহযোগিতা চান তিনি।

এ ব্যাপারে সখিনা সিএনজি পাম্পের মালিক শের আলী চৌধুরী হেলালের মুঠো ফোনে কয়েকবার কল দিলেও তা রিসিভ হয়নি। ক্ষুূদে বার্তা পাঠিয়েও কোন উত্তর পাওয়া যায়নি।