আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

ওমরাহ যাত্রীর বেশ ধরেও  শেষ রক্ষা হলো না  সাবেক এমপি বদির ক্যাশিয়ার সালাউদ্দীনের 

ওমরাহ যাত্রীর বেশ ধরেও  শেষ রক্ষা হলো না  সাবেক এমপি বদির ক্যাশিয়ার সালাউদ্দীনের 

ধরা পড়লো লেবের খাঁচায় 

 এমদাদুর রহমান চৌধুরী জিয়া :

ইয়াবা কারবারে বিতর্কিত সাবেক এমপি আব্দুর রহমান বদির ব্যক্তিগত ক্যাশিয়ার সালাউদ্দিনকে আটক করেছে র‍্যাব।

সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, ইহরাম বেধে বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইটে চড়ে বসেছিলেন সালাউদ্দিন। বিমান রানওয়েতে থাকা অবস্থায় অর্থাৎ আকাশে উড়াল দেয়ার ঠিক কিছুক্ষণ আগে গোপন তথ্যের ভিত্তিতে ওই ফ্লাইটে অভিযান চালায় র‍্যাব। তখন ইহরাম বাধা অবস্থাতেই তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল।

র‍্যাব ১৫ এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ওমরা যাত্রীর ছদ্মবেশে দেশ থেকে পালানোর চেষ্টা করেন তিনি। তিনি গায়ে ইহরামের পোশাক পরেছিলেন। তার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।