আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় শিক্ষক কর্মচারীদের পদত্যাগ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

(বগুড়া) প্রতিনিধি: চাকরি জাতীয়করণ, শিক্ষক সমিতি জেলার আহ্বায়ক ও ডেমাজানি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলা প্রত্যাহার এবং জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কর্মচারীদের পদত্যাগ, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন করা হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টায় শহরের সাতমাথায় শিক্ষক কর্মচারী ঐক্যজোট বগুড়া জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলমের সভাপতিত্বে ও বাশিস জেলা যুগ্ম আহ্বায়ক মো. মাহিনুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের মহাসচিব আজিজুল হক রাজা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক সমিতি বগুড়া জেলার সদস্য সচিব ও ঐক্যজোট জেলার সিনিয়র সহ সম্পাদক মিজানুর রহমান, অধ্যক্ষ মাহবুবুল আলম, কর্মচারী ফেডারেশনের জেলার সম্পাদক বি.এম ওবাইদুর রহমান বেনু, জাহাঙ্গীর আলম। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির নেতা মো. বেলাল উদ্দিন, খন্দকার আব্দুল ওয়াদুদ, তোফায়েল আহম্মেদ, আব্দুল করিম, হারুন অর রশিদ, অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুল, বুলবুল হোসেন, আলাউদ্দিন, নূর মোহাম্মদ শহীদ, সোহেল রানা, বখতিয়ার হোসেন প্রমুখ।