নিজস্ব প্রতিবেদক।।
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল গুরুতর আহত হয়েছেন।
(০৪ সেপ্টেম্বর) বুধবার রাত ১১ ঘটিকায় শাহ মোস্তফা রোডস্হ সড়ক পারাপারের সময় দ্রুত গতিতে আসা অটোরিকশা ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। সাথে সাথে দলীয় নেতাকর্মীরা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি মৌলভীবাজার লাইফ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জাকিির হোসেন উজ্জ্বল আহত হওয়ার খবর জানাজানি হলে শতশত নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান।
হাসপাতালের চিকিৎসকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কা মুক্ত আছে। তবে সুস্হ হতে কিছুদিন সময় লাগতে পারে ।






