আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ শত লোকে মধ্যে বস্ত্র বিতরণ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ও পতনঊষার ইউনিয়নের ২ সহ¯্রাধিক অসহায় ও দু:স্থ লোকের মাঝে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৬নং লালাবাজার ইউনিয়নবাসীর আয়োজনে বস্ত্র বিতরণ করা হয়। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৩নং মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার ও বেলা ১.৩০টায় স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান। সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, ও দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আহমদ শফির যৌথ সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক মো: আমিনুর রহমান চৌধুরী শিফতা, বিশিষ্ট ব্যবসায়ী জুবায়ের আহমদ, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আহমদ শফি, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন জালাল, সমাজকর্মী শওকত আলী, শাহ ওবায়দুল হক, জুবেল আহমদ, শাহ নুরুল হক, মনসুর আলম, ফাহিম আহমদ, রবিন আহমদ, শিমুল আলী, মুন্সীবাজার ইউপি সদস্য শফিকুর রহমান, সুনীল মালাকার. পতনঊষার ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, আব্দুল মুনিম, আলাল মিয়া, আব্দুল হান্নান, সংরক্ষিত মহিলা সদস্যা সেলিনা আক্তার, সাংবাদিক জয়নাল আবেদীন, সাংবাদিক আব্দুল বাছিত খান প্রমুখ।
উল্লেখ্য, মুন্সীবাজার ও পতনঊষার ইউনিয়নে ২ সহ¯্রাধিক অসহায় ও দু:স্থ লোকের মাঝে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৬নং লালাবাজার ইউনিয়নবাসীর পক্ষ থেকে বস্ত্র (শাড়ি, লুঙ্গি, খ্রিপিচ, পেন্ট, গেঞ্জি) বিতরণ করা হয়।