আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হয়েছে।           সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির আয়োজনে লাউয়াছড়া জাতীয় উদ্যানের অভ্যন্তরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খাঁন, রেঞ্জ কর্মকর্কা মো. শহিদুল ইসলাম, সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য আহমেদুজ্জামান আলম, বিট কর্মকর্তা আনিছুর রহমান, প্রতিবেশ প্রকল্পের সাইট অফিসার মনিরুজ্জামান চৌধুরী, ফিল্ড অর্গানাইজার রিপা বেগম, সাংবাদিক আব্দুল আহাদসহ বন্যপ্রাণী বিভাগ ও কমিউনিটি পেট্রোল গ্রুপ (ঈচএ) এর সদস্যবৃন্দ।
          এসময় লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্য থেকে পলিথিন, প্লাস্টিক, পানির খালি বোতল, খাবারের খালি প্যাকেট, চানাচুরের খালি প্যাকেট, চিপসের প্যাকেটসহ বিভিন্ন ময়লা ও আবর্জনা পরিষ্কার করেন। এর আগে কমিউনিটি পেট্রোল গ্রুপের সদস্যদের অংশগ্রহনে সহ-ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।