আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শমশেরনগর হাসপাতালে বৃটেন প্রবাসী আমিনুল ইসলাম ও সেলিনা ইসলাম দম্পতির অত্যাধুনিক শব্দবিহীন জেনারেটর দান

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতালে চার লক্ষ টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক সাউন্ডলেস জেনারেটর দান করেছেন বৃটেন প্রবাসী আমিনুল ইসলাম ও সেলিনা ইসলাম দম্পতি।

সম্প্রতি শমশেরনগর হাসপাতাল কমিটি ঢাকা ওয়ালটন অফিস থেকে সরাসরি চার লক্ষ টাকা ব্যয়ে ক্রয় করে অত্যাধুনিক শব্দবিহীন এ জেনারেটর। জেনারেটরটি হাসপাতালের নীচতলা ও দো’তলা কভার করা সহ এক্স-রেও করা যাবে।

শমশেরনগর হাসপাতাল কমিটির আন্তর্জাতিক সমন্বয়ক ময়নুল ইসলাম খান জানান, অত্যাধুনিক শব্দবিহীন এই জেনারেটরটির ক্রয়কৃত মূল্য পরিশোধ করেছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরস্থ আব্দুল গফুর আনোয়ারা খাতুন মাদরাসাতুল মদিনা এর ভুমিদাতা শিংরাউলি গ্রামের কৃতিসন্তান বৃটেন প্রবাসী আমিনুল ইসলাম ও সেলিনা ইসলাম দম্পতি। উনারা এলাকায় নিরবে দান খয়রাত ও বিভিন্ন সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।

হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী বলেন, প্রবাসীদের সহায়তায় আমাদের হাসপাতাল ক্রমান্বয়ে পরিপূর্ণের দিকে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃটেন প্রবাসী আমিনুল ইসলাম ও সেলিনা ইসলাম দম্পতির দানকৃত অত্যাধুনিক শব্দবিহীন জেনারেটরটি সংযোজন আরেক মাইলফলক। হাসপাতাল পরিবারের পক্ষ থেকে তাদেরকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।