আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মেঘালয়ে পাচারকালে ফের ইলিশের চালান জব্দ 

সীমান্তে বিজিবি সতর্ক 

  মেঘালয়ে পাচারকালে ফের ইলিশের চালান জব্দ 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: গেল কয়েক সপ্তাহ থেকে  সীমান্তে  ইলিশের পাচার রোধে সতর্ক অবস্থায় রয়েছে  বিজিবি।  আর সেই কারণেই   সীমান্ত এলাকায়  ভারতে পাচার কালে বারবার  জব্দ হচ্ছে ইলিশের চালান। 

সুনামগঞ্জের তাহিরপুরের পর এবার জেলার দোয়ারাবাজার সীমান্ত এলাকায় ফের একটি ইলিশের চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।  
ভারতের মেঘালয় রাজ্যে পাচারকালে ২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে সিলেট সেক্টরের ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার  বিওপির  (বিজিবি)’র টহল দল বুধবার সকালে।
বুধবার রাতে বিজিবির সিলেট সেক্টরের দায়িত্বশীল সুত্র এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবির দায়িত্বশীল সুত্র আরো জানান, বুধবার সকালে ভারতের মেঘালয়ে পাচারকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ ঘিলাতলী নামক সীমান্ত এলাকায় বিজিবি’র টহল দল একাধিক ককশিটে বরফ দেয়া ২৭৫ কেজি ইলশ মাছ জব্দ করে। এদিকে ইলিশের চালান জব্দ হলেও মেঘালয়ে ইলিশ পাচারকারি চক্রের কোন চোরাচালানি সদস্যদের আটক করতে পারেনি বিজিবির ওই টহল দল।
প্রসঙ্গত, সম্প্রতি ২৮- বর্ডার গার্ড ব্যাটলিয়নের সুনামঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির (বিজিবি)’র টহল দল ওই সীমান্তের সাহিদাবা এলাকা থেকে এরপুর্বেও মেঘালয়ে পাচারকালে প্রথমবারের মত একটি ্ইলিশ মাছের চালান জব্দ করেছিলো কিন্তু সেই সময় বিজিবির টহদল দল  মেঘালয়ে ইলিশ পাচারকারি চক্রের কোন চোরাচালানি সদস্যদের আটক করতে পারেনি ।  

সিলেট সেক্টরের ৪৮- বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি)’ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে বুধবারের জব্দকৃত ইলিশ মাছের সরকারি মূল্য প্রায় সাড়ে  ৫ লাখ টাকা।