আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

রাজনগরে বন্যার্ত ১৬০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যাকবলিত ৬০০ পরিবারকে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতায় রাজনগর সমাজকল্যাণ উন্নয়ন সংস্থা ফ্রান্স এর উদ্যোগে টেংরা, মনসুরনগর ও পাঁচগাঁও ইউনিয়নের ১৬০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলার ৬নং টেংরা, ৮নং মনসুরনগর ও ৪নং পাঁচগাঁও ইউনিয়নের কয়েকটি গ্রামের ১৬০টি পরিবারের মাঝে নগদ এ অর্থ বিতরণ করা হয়।

সংগঠনের সহ-সাধারণ সম্পাদক বাদশা মিয়ার নেতৃত্বে নগদ অর্থ বিতরণে ৮নং মনসুরনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সমাজকর্মী মোঃ আলী আকবর, সমাজকর্মী মুসা মিয়া, ফুলজেন্ট কেজি একাডেমির শিক্ষক জাকির হোসেন শাকিব, উজ্জল আহমদ, মাহমুদুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।