আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

রাজনগর উপজেলা প্রেসক্লাবের মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্তি ঘোষণা করে আহবায়ক কমিটি গঠন

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের রাজনগর উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে গঠিত উপজেলা প্রেসক্লাবের বিগত নির্বাচিত কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় পূনঃ নির্বাচনের লক্ষ্যে মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্তি ঘোষণা করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ক্লাবের সহ-সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সহ যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য উপস্থিত সভ্যগণের সর্বসম্মতিক্রমে মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্তি ঘোষণা করে আহবায়ক কমিটি গঠন কর হয়।

দৈনিক এশিয়া বাণী’র মোঃ হারুনুর রশীদকে আহবায়ক, নাগরিক টিভি’র বিকাশ দাশকে যুগ্ম-আহবায়ক ও দৈনিক স্বাধীন বাংলা’র মোঃ মোস্তফা বকসকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়।