আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলের মহাজিরাবাদে মুক্তিযোদ্ধা সন্তানের দাপট দেখিয়ে জমি দখল

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মহাজিরাবাদে মুক্তিযোদ্ধা সন্তানের দাপট দেখিয়ে চাচাতো ভাইদের জমি সহ এলাকার মানুষের জমি দখল করে রেখেছে মৃত মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের ছেলে বাবুল মিয়া (৫০) ও মোজাম্মেল মিয়া (৪৫)।

জান যায়, শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত দুদ মিয়া বহু বছর পুর্বে মহাজিরাবাদ এলাকায় সরকারী খাস এসএ ৬২৩ ও ৬২৪ নং দাগে বাড়িঘর নির্মাণ করে বসবাস করতে থাকেন। দুদ মিয়ার মৃত্যুর পর তার পুত্ররা বসবাস করছিলেন। দেশ স্বাধীনের সময় তাজুল ইসলাম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এসময় তার ভাই জজ মিয়া সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করলেও মুক্তিযোদ্ধাদের খাবার ও পানি সরবরাহ করেছেন। দেশ স্বাধীনের পর তাজুল ইসলাম মুক্তিযোদ্ধা খেতাব পেলেও জজ মিয়া কোন খেতাব পাননি।

পরবর্তীতে জজ মিয়ার বসবাস করা বসতভিটা সহ প্রায় সাড়ে ৩ বিঘা ও তার অন্য ভাই আবুল কাশেমের ৪ বিঘা জমি থেকে তাজুল ইসলাম মুক্তিযোদ্ধার প্রভাব দেখিয়ে জমি থেকে উচ্ছেদ করে দেন। এছাড়াও তার বোনের স্বামী আলফু মিয়ার দেড় বিঘা ও এলাকার বাছির মিয়ার ৩ বিঘা জমি দখল করে নেন। বর্তমানে মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের ছেলে বাবুল মিয়া ও মোজাম্মেল মিয়া মুক্তিযোদ্ধার সন্তানের দাপট দেখিয়ে এই জমি সহ এলাকার আরো কিছু জমি দখল করে রেখেছেন।

মৃত জজ মিয়ার ছেলে মন্নান মিয়া (৪০) বলেন, আমার চাচাতো ভাই মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের ছেলে বাবুল মিয়া ও মোজাম্মেল মিয়া মুক্তিযোদ্ধার সন্তানের দাপট দেখিয়ে আমার সহ অনেকের জমি দখল করে রেখেছেন। দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্য দুর করার অভিযান চলছে। আমরাও সরকারের কাছে আশাবাদী এই বৈষম্য দুর করে আমাদের দখল করা জমি ফেরৎ পাবো। আমি ৪ শতক জমির উপর কোন রকমে পরিবার নিয়ে বসবাস করছি।

শ্রীমঙ্গল সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মন্নান মিয়ার ছেলে সাজ্জাদুল ইসলাম (মৌলভীবাজার জেলা শিক্ষার্থীদের মেধা তালিকায় ১ম স্থান প্রাপ্ত এবং কলাগাছ দিয়ে টাইলস তৈরীর উদ্ভাবক) বলেন, চাচারা আমাদের জমি দখল করে আমার বাপ এবং অন্যান্য চাচাদের উচ্ছেদ করেছেন। আমি দারিদ্রতার সাথে লড়াই করে লেখাপড়া সহ গবেষণা চালিয়ে যাচ্ছি। আমার চাচারা আমাদেরকে আরো দারিদ্রতার দিকে ঠেলে দিচ্ছেন।

এলাকার ইব্রাহিম শেখ ও ফুরকান মিয়া বলেন, মৃত মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের ছেলে বাবুল মিয়া ও মোজাম্মেল মিয়া তাদের চাচার জমি সহ অনেকের জমি মুক্তিযোদ্ধার সন্তানের দাপট দেখিয়ে দখল করে রেখেছে।

আশিদ্রোন ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ আবু তাহের বলেন, মুক্তিযোদ্ধার সন্তানের দাপট দেখিয়ে চাচাতো ভাইদের জমি সহ এলাকার মানুষের জমি দখল করে রেখেছে মৃত মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের ছেলে বাবুল মিয়া ও মোজাম্মেল মিয়া। আমরা এই বিষয়ে বেশ কয়েকবার বৈঠক করেছি। বাবুল মিয়া ও মোজাম্মেল মিয়া বিষয়টি সমাধান করছেন না।