আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বৃক্ষ মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে- সিলেটে বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে উপ-পরিচালক সুবর্ণা সরকার

সালেহ আহমদ (স’লিপক):

সিলেট জেলা প্রশাসকের কার্যালয় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সুবর্ণা সরকার বলেছেন, বৃক্ষ যে শুধু ফল দেয় ফুল দেয় আর কাঠ দেয় তা নয়। বৃক্ষ মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকেও রক্ষা করে। তিনি বলেন, বৃক্ষরোপণ করে করে কেউ ঠকে না। বৃক্ষরোপণ করে সম্পদশালী হওয়া যায়। সামাজিক বনায়নের মাধ্যমে অনেকেই ধনবান হয়েছেন। সরকার বৃক্ষরোপণে অবদানের জন্য জাতীয় পুরস্কার দিয়ে মানুষদের উৎসাহিত করছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বন বিভাগ এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৪-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও এ কে এম কামরুজ্জামান মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমপি সিলেট এর উপ-পুলিশ কমিশনার মোঃ শাহরিয়ার আলম, বৃক্ষরোপণে জাতীয় পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী।

অনুষ্ঠানে নার্সারি মালিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিলেট নার্সারি মালিক কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আলমগীর আহমেদ, সিলেট কাঠ ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন সমিতির সভাপতি আবুল কালাম।

মেলায় প্রথম স্থান অধিকার করে সিলেট নার্সারী, দ্বিতীয় স্থান যৌথভাবে অধিকার করে সুগন্ধা নার্সরী ও সবুজ বন নার্সারি এবং তৃতীয় স্থান যৌথভাবে নূরে মদিনা নার্সারি ও আলিফ নার্সারি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া নার্সরী মালিকদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

শুরুতে প্রবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ফরেস্ট অফিস মসজিদের ইমাম মাওলানা মোঃ হাবিবুল্লাহ মিসবাহ এবং গীতা পাঠ করেন ফরেস্টার শ্যামাপ্রদ মিশ্র।