আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁয় প্রতিপক্ষের রাসায়নিক বিষ প্রয়োগে ধান ক্ষেত নষ্ট 

 (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলার ধামইরহাটে প্রতিপক্ষের  রাসায়নিক বিষ প্রয়োগে পুড়েছে ধানক্ষেত। উপজেলার রামনারায়ণপুর গ্রামের দানেশ উদ্দিনের পুত্র রেজাউল করিম ও আফতাব উদ্দিন এর পুত্র দেলদার হোসেন অভিযোগ করেন, “চক ভবানী গ্রামের হাফিজুর রহমান সাবু ও তার স্ত্রী জেসমিন আরা পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার আল-হেরা পাড়া বসবাস করেন এবং তাদের লোকজন দিয়ে গত ১০সেপ্টেম্বর মঙ্গলবার  রাতে চক শরীফ মৌজায় আমাদের দখলীয় পৈত্রিক সূত্রে প্রাপ্ত আরএস ২৩৪ নম্বর খতিয়ানের ৭১৫ নম্বর দাগে ৬২ শতক জমি এবং রামনারায়ণপুর মৌজার আরএস ৮১ নম্বর খতিয়ানের ৫২৭ নম্বর দাগের সোয়া ৪১ শতক জমিতে রাসায়নিক প্রয়োগ করে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি সাধন করে। ” রেজাউল গং আরো বলেন, নওগাঁ আদালতে মামলা চলমান আছে। ধান ক্ষেতে রাসায়নিক বিষ প্রয়োগের বিষয়ে অভিযুক্ত হাফিজুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, “আমরা দূরে বসবাস করায় আমাদেরকে রেজাউল জমিতে ভিড়তে দেয় না আদালতের রায় আমাদের পক্ষে আছে, তারা নিজেরা রাসায়নিক দিয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করে।   এ বিষয়ে সুবিচার পেতে রেজাউল করিম ধামইরহাট থানায় অভিযোগ করেন। থানার তদন্ত কর্মকর্তা এসআই পরিতোষ চন্দ্র সরকার জানান। অভিযোগ দিলে  ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।