আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারের তিন উপজেলায় কৃষকদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রূপা আমন ধানের চারা বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কুলাউড়া, রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রূপা আমন ধানের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কুলাউড়া উপজেলার টিলাগাঁও বাজারে ৩৫ জন কৃষকের মাঝে রূপা আমন ধানের চারা বিতরণ করা হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আলা উদ্দিন শাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা উপদেষ্টা প্রকৌশলী এম শাহেদ আলী।

ফেডারেশনের কুলাউড়া উপজেলা সেক্রেটারী মোঃ আলা উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুলাউড়া উপদেষ্টা মোঃ জাকির হোসেন।

এসময় আবুল কাশেম আজাদ, সুলতান আহমদ চৌধুরী, আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজনগর উপজেলায় ২০ জন কৃষকের মাঝে পৃথকভাবে রূপা আমন ধানের চারা বিতরণ করা হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজনগর উপজেলা সেক্রেটারী তারেক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজনগর উপজেলার প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ আবর রাইয়ান শাহিন।

বিশেষ অতিথি ছিলেন রাজনগর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন বাবলু। এসময় আবুল খায়ের সহ রাজনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে, রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে পৃথকভাবে আরো ২৫ জন কৃষকের মাঝে রূপা আমন ধানের চারা বিতরণ করা হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন কমলগঞ্জ উপজেলা সভাপতি আতাউর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা উপদেষ্টা প্রকৌশলী এম শাহেদ আলী।

শ্রমিক কল্যাণ ফেডারেশন কমলগঞ্জ উপজেলা সেক্রেটারী নশাদ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের জেলা সভাপতি আলাউদ্দিন শাহ, কমলগঞ্জ উপজেলার উপদেষ্টা মোঃ মাসুক মিয়া, সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, মাওলানা আব্দুস সালাম।