আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বিপুল পরিমান অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ বিস্ফোরক ব্যবসায়ী কে গ্রেফতার করেছেন র‍্যাব

(নওগাঁ) প্রতিনিধি : র‍্যাব–৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে

গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ ইং  রবিবার দিবাগত রাত্রি ১০ ঘটিকার সময়  নওগাঁ জেলার সদর থানাধীন পৌরসভাস্থ পুরাতন মাছ বাজার (মসল পট্টি) কাজী মার্কেটের তৃতীয় তলায় ভাড়াকৃত গোডাউন হতে ৫৫৩.৭ কেজি অবৈধ বিস্ফারকসহ বিস্ফোরক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন   র‍্যাব–৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের র‍্যাব সদস্যরা। গ্রেফতারকৃত  বিস্ফোরক ব্যবসায়ী নওগাঁ জেলার, মহাদেবপুর থানার, সাং-জোতহরি এলাকার শ্রী নিবারণ চন্দ্র বর্মন এর ছেলে, শ্রী রুপম কুমার (৩৫) কে গ্রেফতার করেছেন।  এবং পলাতক আসামী নওগাঁ জেলার,সাং-খাস নওগাঁ (মরাকাঠি) এলাকার মৃত শামসুল হকের ছেলে, মোঃ সালাউদ্দিস বিহারী(৪৫)। র‍্যাব জানান গ্রেফতারকৃত আসামী রোপম একজন চিহ্নিত অবৈধ বিস্ফোরক ব্যবসায়ী। সে সিলেট শায়েস্তাগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চা পাতার নাম করে অবৈধ বিস্ফোরক দ্রব্য সংগ্রহ এবং নওগাঁ ও পার্শ্ববর্তী জেলার সীমান্ত এলাকা হতে অবৈধ বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করতো এবং  সালাউদ্দিন এর সাথে যোগসাজসে নওগাঁসহ পার্শ্ববর্তী জেলাসমুহে ও দেশের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী বিক্রি করতো বলে জানা যায়। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‍্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল রোপম ও সালাউদ্দিন এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার  ১৫-০৯-২০২৪ ইং তারিখে রাত্রি ১০ ঘটিকায় নওগাঁ জেলার সদর থানাধীন পৌরসভাস্থ পুরতান মাছ বাজার (মসলা পট্টি) কাজী মার্কেটের তৃতীয় তলায় র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনাকালে রোপম এর ভাড়াকৃত গোডাউনে অবৈধ বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে আটক করে এবং সালাউদ্দিন কৌশলে পালিয়ে যায়। ধৃত আসামী রোপম অকপটে প্রকাশ্যে স্বীকার করে যে, সে এবং পলাতকআসামী সালাউদ্দিন দীর্ঘদিন যাবত নাশকতা ও ভয়ভীতি প্রদর্শনের কাজে ব্যবহৃত বিক্রয়ের উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যাদি অবৈধভাবে সংগ্রহপূর্বক ভাড়াকৃত নিজ নিজ গোডাউনে রেখে বিক্রয় করে আসছিল যা বিস্ফোরক দ্রব্যাদি আইন-১৯০৮ অনুযায়ী অপরাধযোগ্য। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে রোপম ও সালাউদ্দিন এর গোডাউনে রক্ষিত ৫৫৩.৭ কেজি অবৈধ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

 অবৈধ বিস্ফোরক দ্রব্য সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন-১৯০৮ অনুযায়ী নওগাঁ সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।