আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সভা কক্ষে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিক আল শাফিন ,কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা মাহবুবুল আলম ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সামছুন্নাহার পারভিন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সুজন আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হোসনে আরা তালুকদার, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড কর্মকর্তা ইকবাল হোসেন, রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স.) এর কর্মময় জীবন যদি আমরা অবলোকন করি, তাহলে আমাদের জীবন সুখময় হবে। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে গত সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আহমেদুজ্জামান আলমের সঞ্চালনায় অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম।
সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর কর্মময় জীবন সম্পর্কে আলোকপাত করেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ভানুগাছ বাজার মসজিদের ইমাম মাওঃ খায়রুল ইসলাম।