আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত

(নওগাঁ) প্রতিনিধি: উৎসব মূখর পরিবেশে পালিত হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব। এ উৎসবকে ঘিরে নওগাঁর মহাদেবপুর, পত্নীতলা, সাপাহার, ধামইরহাট ও পোরশা উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পল্লীগুলোতে ছিল সাজ সাজ রব। বাড়িতে বাড়িতে ছিল পিঠাপুলির আয়োজন। শিশুদের পড়নে ছিল নতুন পোশাক। প্রতি বছর ভাদ্র মাসের পুর্ণিমা তিথিতে নিজের পরিবারের ও রাষ্ট্রের কল্যাণ কামনায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর লোকজন কারাম ডালের পূজার মাধ্যমে এ আয়োজন করে। এ উৎসব উপলক্ষে এ এলাকায় বসবাসকারী উড়াও, পাহান, সাঁওতালসহ ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর বিভিন্ন জাতি নিয়ে গত রবিবার নজিপুর পাবলিক মাঠে আয়োজন করা হয় দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আশা প্রকল্প, ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্প ও এস আই এল এর সহযোগীতায় আদিবাসী সামাজিক সংগঠন ও গ্রাম কমিটি এ আয়োজন করে। এ উৎসবে এবার জেলার বিভিন্ন উপজেলার ৫৬টি সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে। দিনভর নাচগান শেষে সন্ধ্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবির ও থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন। কারাম উৎসব উদযাপন কমিটির সভাপতি সুধীর তীর্কির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদ, কারিতাসের কর্মসুচী কর্মকর্তা ফুলজান সিউস মারান্ডি, প্রোগ্রাম অফিসার একরামুল হক, ডাসকো কর্মকর্তা লতা কর্মকার, এস আই এল কর্মকর্তা রন্টি, ক্ষুদ্র নৃ- গোষ্ঠী নেতা জতিন টপ্য, আমিন কুজুর, জোসেফ হ্রেমব্রম, সুবোত উড়াও, রক্ষিত খয়া, বিশ্বজিৎ মাহাতো, লুইস সরেন প্রমূখ।