আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সংস্কার পরিষদের আয়োজনে নার্সদের র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত 

 (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সংস্কার পরিষদের আয়োজনে নার্সদের র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ হতে প্রশাসনের ক্যাডারদের অপসারণ-পূর্বক উক্ত পদগুলোতে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে “Stay for One Point Demand”  বিষয়ে র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ ১৮ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২ টায় র‍্যালী  শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নওগাঁ জেলা নার্সিং সংস্কার পরিষদের অন্যতম সমন্বয়ক ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের  সিনিয়র স্টাফ নার্স বিউটি বেগম নার্সদের দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এবং তিনি বলেন আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব।