আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁ  ১৬ বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় ১৬ বিজিবি’র উদ্যেগে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নওগাঁ ব্যাটালিয়ন (১৬বিজিবি) নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ক্যাম্প সংলগ্ন খেলার মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ১৬ বিজিবি’র সিও লেঃ কর্ণেল মুহম্মদ সাদিকুর রহমান পিপিএম. পিএসসি, সহকারি কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন ও থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা। এসময় নিতপুর ক্যাম্পের জেসিও -৮৮৩৩ সুবেদার মুনসেদ আলী, স্থানীয় ইউপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তি বর্গসহ শতাধীক জনসাধারন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সীমান্ত হত্যা, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম, চোরাচালান দমন, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ না করা, নারী শিশু পাচার দমন, মাদক চোরাচালানী ও মাদকাসক্তদের প্রতিরোধ সম্পর্কে আলোচনা করা হয়।