আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলের অপহৃত কিশোরী গাজীপুর থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার



শ্রীমঙ্গল (মৌলভীবাজার)প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অপহৃত এক কিশোরীকে (১৩) গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন ছাত্তার গেইট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এঘটনায় আলমগীর হোসেন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের গোপন সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে বুধবার  (১৮ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর জেলাধীন কালিয়াকৈর থানাধীন ছাত্তার গেইট নামক এলাকা থেকে অপহরণে অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেফতারপূর্বক অপহৃত ভিকটিম (১৩)‘কে উদ্ধার করা হয়।

থানা সুত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা অনুমান ৭ ঘটিকার সময় ভিকটিম কে তার বাড়ী থেকে মৌলভীবাজার সদর উপজেলার জ্যাকান্দি গ্রামের আলিম মিয়ার ছেলে আলমগীর হোসেন কয়েকজনের সহযোগিতায় অপহরণ করে নিয়ে যায়।

উক্ত ঘটনায় ভিকটিমের চাচা মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) জনাব মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।