আজ-  ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় বহুমুখী প্রতিভার অধিকারী মৌলভীবাজার এর মেয়ে «» কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লক্ষ টাকার ক্ষতি «» শারদীয় দুর্গোৎসব উপলক্ষেকমলগঞ্জে সহ¯্রাধিক চা শ্রমিকের মাঝে ইউপি সদস্য ধনা বাউরির বস্ত্র বিতরণ «» কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লক্ষ টাকার ক্ষতি «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, , «» চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না পাওয়ায়কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ «» মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জামানের বদলি, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন «» যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট

সুনামগঞ্জে ছয় থানার ওসি বদলিসিলেট প্রতিনিধি

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই পুলিশ বাহিনীতে শুরু হয়েছে ব্যাপক রদবদল। সেই ধারাবাহিকতায় এবার সুনামগঞ্জ জেলায় ছয় থানার অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে।

বদলিকৃত ওসিরা হলেন- জেলার ছাতক থানার ওসি শাহ আলম, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আব্দুল আহাদ, দিরাই থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, তাহিরপুর থানার ওসি এসএম মাইন উদ্দিন, জগন্নাথপুর থানার ওসি মো. আজিজুর রহমান, বিশ্বম্ভরপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টারের দায়িত্বশীল সূত্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ হেডকোয়ার্টার সূত্র আরও জানায়, বৃহস্পতিবার সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান স্বাক্ষরিত অফিস আদেশে জেলার ওই ছয় থানার ওসিদের জনস্বার্থে বদলি করা হয়। বদলিকৃত ওসিদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।।