আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

ওরা ছাত্র সংগঠন (বসার) আয়োজনে কারাম উৎসব উদযাপিত হয়েছে 

ওরা ছাত্র সংগঠন (বসার) আয়োজনে কারাম উৎসব উদযাপিত হয়েছে 

 

 (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার বদলগাছীতে বাংলাদেশ ওরাঁ ছাত্র সংগঠন (বসা), বদলগাছী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কারাম উৎসব উদযাপিত হয়েছে।  জানা যায় আজ শুক্রবার( ২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ওরা ছাত্র সংগঠন (বসা) বদলগাছী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কারাম উৎসবটি উপজেলার গোবরচাঁপা বাজার সংলগ্নে উদযাপিত হয়। বাংলাদেশ ওরা ছাত্র সংগঠন(বসা) বদলগাছী উপজেলা শাখার সুবাস খালকোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এস আই আব্দুল আলীম। অনুষ্ঠানের শুরুতে আগত অতিথি বৃন্দকে আয়োজক বৃন্দ ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। উক্ত কারাম উৎসবে আরও উপস্থিত ছিলেন  শুভাশিষ কুমার তির্কী সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), বাংলাদেশ ওরাও ছাত্র সংগঠন (বলা), কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জনাব সুনীল লাকড়া উপদেষ্টা, বাংলাদেশ ওরাও ছাত্র সংগঠন (বসা), বদলগাছী উপজেলা শাখা, নওগাঁ, জনাব সন্দীপ কেরকেটা উপদেষ্টা, বাংলাদেশ ওরাও ছাত্র সংগঠন (বসা), বদলগাছী উপজেলা শাখা, নওগাঁ, জনাব নিশিকান্ত তির্কী উপদেষ্টা, বাংলাদেশ ওরাও ছাত্র সংগঠন (বসা), বদলগাজী উপজেলা শাখা, নওগাঁ।

উক্ত কারাম উৎসবটি সার্বিক পরিচালনা করেন উক্ত সংগঠনের শেখর মিনজি, ও সন্দীপ অরিত্র টপ্য।

এসময় কারাম উৎসবে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এস আই আব্দুল আলীম সহ প্রমুখ। কারাম উৎসবে বিভিন্ন জায়গা হতে  আগত ২০ টি আদিবাসী দল মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। উৎসব শেষে বিজয়ী তিনটি দল সহ অতিথি বৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের পরিশেষে সভাপতি সুবাস খালকোর সভাপতিত্বে সমাপনী বক্তব্যের মাধ্যমে উৎসবটির সমাপ্তি হয়।

।