আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মরহুম সাবেক পৌর চেয়ারম্যান আমিরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের শিক্ষা  বৃত্তি প্রদান

( বগুড়া) প্রতিনিধি:  বগুড়া জেলার আদমদিঘী উপজেলা  সান্তাহার পৌরসভার প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা  বৃত্তি প্রদান করা হয়েছে। এই উপলক্ষে সান্তাহার  কলসা আহসান উল্লাহ ইন্সটিটিউশনের ১২জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উক্ত  বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক দেওয়ান আল আমিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মুকুল, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম খোকন প্রমুখ। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিরা। উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা মরহুম আমিরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের প্রতি বছরই কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।