কবিতা
-উত্তম দেবনাথ
কবিতা = কবি + তা।
কবি = বলবি/ বলা/ কওয়া অর্থে।
তা = ভাজে ভাজে/ পরতে পরতে/ এখানে ছন্দে ছন্দে অর্থে।
মনের ভাব অর্থবোধক শব্দে, ছন্দে ছন্দে প্রকাশ করার যে ধারা- তা-ই কবিতা।
কবিতার পংক্তিগুলোর প্রতিটিকে আবার চরণও বলা হয়। যা দিয়ে প্রাণীকুল চরে বেড়ায় তথা বাঁচার তাগিদে ক্ষুধা নিবারণের জন্য খাদ্য সংগ্রহের যুদ্ধে/রণে অবতীর্ণ হয় তাহাই চরণ। এখানে চ = চরা/ চরে বেড়ানো/ স্থানান্তরিত হওয়া বুঝাতে এবং রণ = যুদ্ধ তথা জীবনযুদ্ধ তথা রসদ সংগ্রহের যুদ্ধে অবতীর্ণ হতে চলে বেড়ানো অর্থে।
চরণকে আমরা পা পদ সহ আরও বেশকিছু প্রতিশব্দে ভাব প্রকাশের নিমিত্তে ব্যবহার করি। আমরা পায়ে পায়ে সম্মুখ পানে এগিয়ে চলি। এগিয়ে চলা বা স্থানান্তর হওয়া, যা-ই বলিনা কেন- হাঁটা দৌড়ানো গুটিগুটি পায়ে চলে যেইভাবেই আমরা চলিনা কেন, প্রতি ক্ষেত্রেই পরিমিত মাত্রাতেই আমরা এগিয়ে চলি।
হাঁটার সময় সুনির্দিষ্ট মাত্রার পদক্ষেপে এবং দৌঁড়ানোর বেলায়ও সুনির্দিষ্ট মাত্রার ছান্দসিক গতিতেই এগিয়ে চলি।কবিতার বেলায়ও একইভাবে ছন্দ ও মাত্রায় রচিত হয় কবিতার চরণ/ পংক্তি/ পদ।
দীর্ঘপথ পরিক্রমায় বিবর্তিত হয়ে এখন গদ্য কবিতা আমরা পেয়েছি। তাতেও কিন্তু ছন্দ বা মাত্রা বিদ্যমান।
উত্তম দেবনাথঃ কবি ও শব্দ বিশ্লেষক।






