আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলনে সভাপতি- রায়হান আলী ও সেক্রেটারি- কে.এম ইমরান নির্বাচিত

সালেহ আহমদ (স’লিপক):

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।

সম্মেলনে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মুনতাসির আলী সারা দেশের সদস্যদের প্রাপ্ত ভোটের ফলাফলের ভিত্তিতে নতুন সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন। কমিশনের অন্য সদস্যবৃন্দ হলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু। এতে ২০২৪-২০২৫ সেশনের জন্য সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন মুহাম্মদ রায়হান আলী এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হোন কে.এম ইমরান হুসাইন।

দ্বিতীয় অধিবেশনে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় সদস্য সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পতিত হাসিনার স্বৈরশাসনের অবসানের ফলে দেশে নতুন সম্ভাবনার সুযোগ তৈরি হলেও ক্যাম্পাসগুলোর কার্যক্রম এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। দেশের ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র মজলিস কর্মীদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। হাসিনা আমলের শিক্ষানীতি পূর্ণাঙ্গ বাতিল করতে হবে। শিক্ষানীতি সংস্কারের যে কমিশন গঠিত হয়েছে সেখানে গ্রহণযোগ্য শিক্ষাবিদ ও আলেম সমাজের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে।

নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল কে.এম ইমরান হোসাইনের পরিচালনায় সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসীর আলী, অধ্যাপক আব্দুল জলিল, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, তাওহীদুল ইসলাম তুহিন, শায়খুল ইসলাম, প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু, মাওলানা সোহাইল আহমেদ, অধ্যাপক আজিজুল হক, মাওলানা ইলিয়াস আহমদ, মনির হোসাইন, বিলাল আহমদ চৌধুরী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মঞ্জুরে মাওলা, কেন্দ্রীয় অফিস ও প্রকাশনা সম্পাদক জারির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ড. মোজ্জামেল হোসেন হান্নান, প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন, অফিস ও ছাত্রকল্যাণ সম্পাদক সিরাজুল, বায়তুলমাল সম্পাদক ইসমাইল খন্দকার, পাঠাগার ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আহসান আহমদ খান, প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি নূর মোহাম্মদ, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর সভাপতি মাহমুদুল হাসান ত্বহা, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি শেখ সাব্বির আহমদ, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান প্রমুখ।