আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁয় নবাগত পুলিশ সুপারের সাথে শুভেচ্ছা বিনিময়

(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সভাপতি ও নবাগত পুলিশ সুপার মো: কুতুব উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রেফারিজ এসোসিয়েশনের সদস্যরা। যে উপলক্ষে গতকাল রবিবার (২২সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে  রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে অন্যান্য রেফারিরা নবাগত পুলিশ সুপার ও জেলা রেফারিজ এসোসিয়েশনের সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রেফারিজ এসোসিয়েশনের সদস্যদের সাথে পরিচিত হয়ে নবাগত পুলিশ সুপার জানান। আগামীতে সকল টূর্ণামেন্টে নওগাঁর ফুটবল রেফারিদের কর্মচাঞ্চলতা ধরে রাখা হবে।  এবং সবসময় খেলার প্রতি নিবেদিত হয়ে সকলকে একসাথে  কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় আর ও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, জেলা রেফারিজ এসোসিয়েশনের সহ-সভাপতি মাসুদ ইসলাম, ওলায়িউল ইসলাম, সহসাধারণ সম্পাদক সেলিম হোসেন সাবু, কোষাধ্যক্ষ মো. আব্দুস সাত্তার , দপ্তর সম্পাদক শামীম আহমেদ, আবু বক্কর সিদ্দিকী, খান মোঃ গোলাম হোসেন, সিরাজুল ইসলাম, ফিরোজ কবির, মারাং হেমরম, আজমির সালেহ সহ প্রমূখ। এসময়  নওগাঁয়  নবাগত পুলিশ সুপার জানান একটি দেশের সম্পদ হচ্ছে যুব সমাজ। তাই বিভিন্ন অপরাধ, মাদক ও মোবাইল গেমস থেকে যুব সমাজকে দূরে রাখার অন্যতম উপায় হলো খেলাধূলার সঙ্গে যুব সমাজকে বেশি বেশি সম্পৃক্ত করা। একটি সুস্থ্য ও মেধানির্ভর জাতি গড়তে হলে নিয়মিত খেলাধূলার আয়োজনের কোন বিকল্প নেই। বর্তমানে আমাদের দেশে নিয়মিত খেলাধূলার

আয়োজন অনেকটাই কমে গেছে। আবার সেই সোনালী দিনে ফিরে যেতে হলে সমাজের সকলকে ছোট হোক আর বড় হোক কিংবা ঘরোয়া হোক না কেন বেশি বেশি খেলাধূলার আয়োজন করতে হবে। আর এমন কর্মকান্ড বাস্তবায়নে রেফারিদের অনেক ভ’মিকা রয়েছে। তাই একটি সুন্দর দেশ গড়তে যার যার স্থান থেকে খেলাধূলার প্রচলন ফিরে আনতে রেফারিসহ সবাইকে এগিয়ে আসার প্রতি অনুরোধ জানান পুলিশ সুপার।