আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

রাজনগরে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৭নং কামারচাক ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজনগর উপজেলার একাসন্তোষ মোহাম্মদীয়া দাখিল মাদরাসায় ৭নং কামারচাক ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ ছায়াদ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান।

কামারচাক ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা এম রহমান আযাদের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন মৌলভীবাজার জামিয়া ইসলামীয়া মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা শেখ আব্দুল হক।

সিরাতুন্নবী (সাঃ) মাহফিলে বিশেষ অতিথি ছিলেন রাজনগর উপজেলা জামাতের আমীর আবু রাইয়ান শাহীন।