আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজার জেলা ঔষুধ প্রশাসন অধিদপ্তরের সচেতনমূলক সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার জেলা ঔষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক আয়োজিত প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় করা নিষেধ বিষয়ক সচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা ইপিআই ভবনে সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ এর সভাপতিত্বে সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন জেলা ড্রাগ সুপার মেহেদী হাসান, মেডিকেল অফিসার ডাঃ মুরাদ আলম, মেডিকেল অফিসার টমাস দে টিটু, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ প্রমুখ।

এ সময় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ ইমদাদুল হক মছনু, সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মফিজুল হাসান সহ বিভিন্ন পল্লী চিকিৎসক ও ফার্মাসিস্টগণ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, শুধুমাত্র রেজিস্ট্রার চিকিৎসকের প্রেসক্রিপশন মোতাবেক এন্টিবায়োটিক বিক্রয়, সেবন বা গ্রহণ করতে হবে। সেবন বা গ্রহণের ক্ষেত্রে প্রেসক্রিপশনে উল্লেখিত সময় ও নিদর্শনা মেনে চলতে হবে এবং শারীরিকভাবে সুস্থ অনুভব করলেও প্রেসক্রিপশনে নিদের্শিত এন্টিবায়োটিকের কোর্স সম্পুর্ণ করতে হবে।