আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

রাজনগরে খেলাফত মজলিসের কর্মি সম্মেলন অনুষ্ঠিত

কে এম সাইদুল ইসলাম

মৌলভীবাজারের রাজনগরে খেলাফত মজলিসের কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টার সময় স্থানীয় কমিউনিটি সেন্টারে এ কর্মি সম্মেলনের আয়োজন করা হয়। খেলাফত মজলিসের রাজনগর উপজেলা সভাপতি মাওলানা ওলীদ আহমদের সভাপতিত্বে ও মাওলানা এনামুল হক নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। কর্মি সম্মেলনের পড়ধান বক্তা ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আহমদ বিলাল।
বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি শাহ আশিকুর রহমান, মৌলভীবাজার খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ, ছাত্র মজলিসের সভাপতি আল মামুন আব্দুল্লাহ।
অন্যান্যের মধ্যে ছিলেন জেলা সহ সভাপতি মুহিবুর রহমান চৌধুরী, কমলগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি শামছুল ইসলাম লিয়াকত, সহসভাপতি মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া, সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ খালেদ, রাজনগর উপজেলা যুব মজলিসের আহ্বায়ক জমসেদ আহমদ, মাওলানা কাউসার আহমদ, মাওলানা আব্দুল মতিন, হাফিজ ইবাদুল হক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার এদেশ কে ধ্বংসকরে চলে গেছে। দেশ থেকে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গেছেন। আওয়ামি সরকার এই দেশের রন্দ্রে রন্দ্রে বৈষম্য সৃষ্টি করেছে। দেশের প্রতিটি ক্ষেত্রে লুটপাটে মহোৎসব চালিয়েছে। তাই বাংলাদেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের কল্যাণে ইসলামিক দলগুলোকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। তবেই কেবল লুটপাট, বৈষম্য, খুনাখুনি, বিচারহীনতা, গুম, নৈরাজ্য, ছিনতাই রাহাজানি দূর হবে, প্রতিষ্ঠিত হবে সুশাসন।