আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দুপচাঁচিয়া সরকারি খাদ্যবান্ধব চাল আত্মসাতের অভিযোগ     

                                                     (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুর রহিমের বিরুদ্ধে ১৭৪ বস্তা চাল আত্মসাৎ করে বিক্রির অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ডিলারসহ চারজনকে গ্রেফতার করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে  জানা গেছে,  উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চামরুল ইউনিয়নের ডিলার আব্দুর রহিম গতকাল মঙ্গলবার মোট ৬৭৪ বস্তা চাল (প্রতি বস্তা ৩০ কেজি) উপজেলা খাদ্যগুদাম থেকে উত্তোলন করে ৪৯৯ বস্তা চাল স্থানীয় মোস্তফাপুর বাজারের হাজি বাবলুর বাড়িতে সংরক্ষণ করেন। স্থান সংকুলান না হওয়ার অজুহাতে ১৭৫ বস্তা চাল মোস্তফাপুর খাতিজা খাতুন মাদ্রাসাসংলগ্ন মেম্বার ইব্রাহিম আলীর বাড়িতে সংরক্ষণ করেন। পরে ওই দিন রাতে মেম্বার ইব্রাহিমের বাড়িতে সংরক্ষিত ১৭৫ বস্তা ভর্তি চাল সরব্দিপুর গ্রামের ছইমুদ্দিনের ছেলে ফেরদৌস (৪০), জহুরুল ইসলামের ছেলে কালাম (২৩) ও মাটাই গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৪২) চটের বস্তা পরিবর্তন করে প্লাস্টিকের বস্তায় ভরে বাড়িতে চালে যান। ঘটনার দিন বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে তারা মেম্বারের বাড়িতে আসেন এবং সংরক্ষিত চালের বস্তাগুলো থেকে ৭২ বস্তা চাল জিয়ানগর বড়িয়া গ্রামের মৃত আফাজ মন্ডলের ছেলে আব্দুল কাদেরের চাতালে নিয়ে যান। আবারও চালের বস্তা নিতে এলে মেম্বারের সন্দেহ হয় এবং তাদেরকে আটক করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক মনি, সেনাবাহিনী ও পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে ১৭৫ বস্তা সরকারি সিলযুক্ত খালি চটের বস্তা উদ্ধার করেন। সেই সাথে প্লাস্টিকের সংরক্ষিত ১০৩ বস্তা চাল জব্দ করেন।

এসময় ডিলার আব্দুর রহিমসহ শ্রমিক ফেরদৌস, কালাম ও শফিকুল ইসলামকে গ্রেফতার করা গয়। পরে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি জিয়ানগর বাজারে আব্দুল কাদেরের চাতালে অভিযান চালান। সেখান থেকে ১২ মেট্রিকটন সরকারি চাল উদ্ধার করেন। এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক মনি জানান, ডিলারসহ চারজনের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল কালোবাজারে বিক্রি করে আত্মসাতের অভিযোগে এবং জিয়ানগরের চাতাল মালিক কাদেরের বিরুদ্ধে অবৈধভাবে সরকারি চাল মজুদ করার অভিযোগে পৃথক দু’টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।