আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে বিএনপির সাথে পুজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাম্বলীর শারদীয় দূর্গাৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর কমলগঞ্জস্থ বাসভবনে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

এসময় কমলগঞ্জ পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক প্রতুষ ধর, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি শংকর লাল সাহা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, উপজেলা বিএনপির সভাপতি দুরুদ আহমদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন, লক্ষী মোহন সিংহ, সিরাজুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মধ্যে নারায়ন মল্লিক সাগর, শিমুল কান্তি পাল, রনজিৎ অধিকারী, অসমত্যু প্রসাদ তারা চৌধুরী, নির্মল সিংহ পলাশ, নারায়ন পাল, রাজু দত্ত, সমেরেন্দু সেনগুপ্ত, লিটন দত্ত, পিন্টু ঘোষ, দিলীপ কৈরী সহ কমলগঞ্জের ৯টি ইউনিয়নের পুজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।