( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলার নজিপুর উপজেলায় তালিমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে মোয়াল্লিমদের মান উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় নজিপুর মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। তালিমুল কুরআন ফাউন্ডেশনের নওগাঁ জেলা পশ্চিম শাখার কেয়ারটেকার মাওলানা মোঃআব্দুল মকিমের সভাপতিত্বে এবং মাওলানা মোফাচ্ছেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার উপদেষ্টা ও পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান। কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষক ক্বারী মাওলানা মোঃশরিফুল ইসলাম কর্মশালায় বিভিন্ন উপজেলা থেকে আগত মুয়াল্লিমদের সহিহ্ তেলাওয়াতসহ পবিত্র কুরআনুল কারিম অধ্যয়নের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন। উক্ত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ হারুনুর রশিদ, হাসান, কামরুলসহ প্রমুখ।
নওগাঁয় তালিমুল কুরআন ফাউন্ডেশনের মোয়াল্লেম প্রশিক্ষণ অনুষ্ঠিত
Catagory : নওগাঁ | তারিখ : সেপ্টেম্বর, ২৮, ২০২৪, ৬:৫১ অপরাহ্ণ • ৯৩ বার পঠিত






