আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় বৃটেন প্রবাসী কবি সৈয়দ মাসুম এর নগদ অর্থ বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় বৃটেন প্রবাসী গবেষক কবি সৈয়দ মাসুম এর ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সম্প্রতি কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কোনাগাঁও, ভাণ্ডারীগাঁও ও শ্রীপুর এলাকার ক্ষুদ্র কৃষকদের একটা অংশের লোকজনের মাঝে এ নগদ অর্থ বিতরণ করা হয়।

বৃটেন প্রবাসী গবেষক কবি সৈয়দ মাসুম এর ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ বিতরণকালে লেখক আহমদ সিরাজ, মধুচাষী ও শিক্ষক আলতাফ মাহমুদ বাবুল, শিক্ষক নিপুণ শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।

মধুচাষী ও শিক্ষক আলতাফ মাহমুদ বাবুল জানান, স্বদেশ ও পৃথিবীকে বুকে ধারন করে যিনি বিলেত প্রবাসী হয়েছেন তিনি আমাদের স্বজন, তিনি কমলগঞ্জের মানুষের দুঃখের সকালে ও বিকালে আপনজনের মতো, তিনি হচ্ছেন সৈয়দ মাছুম। এছাড়া বিলেতে তার অবস্থান আয় রোজগারকে চিহ্নিত করলেও তিনি একজন বড় লেখক, কবি ও গবেষক। সম্প্রতি কমলগঞ্জ উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তার ব্যক্তিগত নানা উদ্যোগ ছিল। যা হেলা ফেলার নয়। এরই ধারাবাহিকতায় আজকের এই নগদ অর্থ বিতরণের আয়োজন।

এ ব্যাপারে মুঠোফোনে আলাপকালে বৃটেন প্রবাসী গবেষক কবি সৈয়দ মাসুম বলেন, আলতাফ মাহমুদ বাবুল ভাই, আহমদ সিরাজ ভাই সহ যারা দিনরাত বন্যাদূর্গত মানুষদের সাহায্যার্থে মাঠে ময়দানে কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি তাদের পাশে না থাকতে পারলেও কাছে থাকার চেষ্টা করি। এর বেশি কিছু নয়। শুভ কামনা করছি তাদের জন্য।