আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে সনাকের উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
কর্তৃপক্ষের সকল দ্বার, খুলে দেবে তথ্য অধিকার এই গেøাগান নিয়ে এবং রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ এই প্রতিপাদ্য নিয়ে শ্রীমঙ্গলে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল সরকারী কলেজ মিলনায়তনে কলেজের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি, শ্রীমঙ্গলের সহযোগীতায় এ দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানে তথ্য অধিকার আইন ২০০৯ বিয়য়ক অরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগীতা ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি, শ্রীমঙ্গলের সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এ,বি,এম মোখলেছুর রহমান।
টিআইবি শ্রীমঙ্গলের কোÑঅডিনেটর মো: আবু বক্করের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সহসভাপতি গীতা গোস্বামী, সনাকের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক সৈয়দ নেসার আহমদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বিজয় চন্দ্র দেবনাথ ও তথ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ী ১০জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ। অনুষ্ঠানে ইয়েস সদস্য সহযোগীতা করেন।