আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে জামায়াতে ইসলামীর ঢেউটিন বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে গৃহ নির্মাণসামগ্রী ঢেউটিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কমলগঞ্জ দাখিল মাদ্রাসা সম্মুখ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৩ জনের মাঝে জনপ্রতি দুইবান করে মোট ৪৬ বান ২৬ এমএম গরু মার্কা ঢেউটিন বিতরণ করা হয়।

ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী।

এসময় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা সহকারী সেক্রেটারি আলাউদ্দিন শাহ, কমলগঞ্জ উপজেলা আমির মোঃ মাসুক মিয়া, উপজেলা নায়েবে আমির সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ কামরুল ইসলাম, আলীনগর ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম, কমলগঞ্জ ইউনিয়ন সভাপতি এবাদুর রহমান, তালেব আলী সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।