আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বিভিন্ন দাবীতে  কর্মকর্তা ও কর্মচারীরিদের পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন

( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁয় পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীরা বিভিন্ন দাবীতে মানববন্ধন করেছে। সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণকে হয়রানী করার প্রতিবাদে এবং গ্রহাকপ্রান্তে নিরবিচ্ছিন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহারপূর্বক বিআরইবি-পিবিএস একীভুতকরণসহ অভিন্ন চাকরি বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবী দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শতভাগ গ্রাহক সেবা চালু রেখে একযোগে সারা দেশের মতো নওগাঁতেও এই শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার ১১টি উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম আকিয়াব হোসেন, আহসান হাবীব, এজিএম শাহরিয়ার বাপ্পী, আরিফুল ইসলাম, সমিতি-২ এর ডিজিএম সেকেন্দার আলী, এজিএম আব্দুল মোত্তালেব, আনোয়ার হোসেন প্রমুখ। এসময় বক্তারা দ্রুত তাদের দাবী মেনে নিতে নিরপেক্ষ সরকার প্রধানের দৃষ্টি আকর্ষন করেন। মাননীয় প্রধান উপদেষ্ঠা দ্রুতই সকল বৈষম্য দূর করে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবী পূরণ করে দেশব্যাপী বৈদ্যুতিক কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনতে আশু পদক্ষেপ গ্রহণ করবেন। যদি দাবী মেনে নেওয়া না হয় তাহলে আগামীতে রাজপথে নেমে আরো কঠোর আন্দোলনের হুমকি প্রদান করেন বক্তারা।