আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

জাল নোট ছাপানো চক্রের মূলহোতা সহ গ্রেফতার দুই :  জাল নোট  নগদ টাকা এবং জাল নোট ছাপানো বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার

( নওগাঁ) প্রতিনিধি : জয়পুরহাটে জাল নোট ছাপানোর সরঞ্জাদি সহ জাল টাকা সহ এ চক্রের মূলহোতা সহ দুইজনকে আটক করেছে র‍্যাব- ৫। আজ ১ অক্টোবর মঙ্গলবার জয়পুরহাট সদর উপজেলার বর্মণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ৩৫ হাজার ৯শ টাকার জাল নোট, নগদ টাকা ও জাল নোট তৈরীর সরঞ্জাম উদ্ধার করে। আটককৃতরা হলো জেলার কালাই উপজেলার মুলগ্রাম এলাকার আনিছুর রহমানের পুত্র ও জাল নোট ছাপানো চক্রের মুলহোতা আরাফাত আজিজুল হক (২০) তার সহযোগী নওগাঁর ধামুইরহাট উপজেলার রাঙ্গামাটি গ্রামের আহসান উল্লাহ রিয়াদ (১৬)। সকালে র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব আরো জানান , আরাফাত ও আহসান দীর্ঘ দিন ধরে জাল নোট তৈরী ও বিপণন ব্যবসার সাথে জড়িত। তারা আসন্ন শারদীয় দূর্গা পূঁজা উপলক্ষ্যে জাল নোট তৈরী করে আসল টাকার বান্ডিলের মধ্যে কৌশলে ঢুকিয়ে  আসল টাকা হিসেবে চালিয়ে দিত বলে প্রকাশ্যে স্বীকার করে। এছাড়াও তারা বিভিন্ন বিপণী বিতানে এসব জাল নোট বিপণন করত বলে জানায়। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।