আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

নওগাঁয় শিক্ষকের অপসারণের দাবিতে  মানববন্ধন 

(নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রানীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: সাদেকুল ইসলাম পিটুর সাথে ছাত্রীর অনৈতিক কাজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সচেতন অভিভাবক ও এলাকাবাসী শিক্ষক পিটুর অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় রানীনগর উপজেলার সামনে রানীনগর -আবাদপুকুর রাস্তায় অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন শিক্ষাপ্রতিষ্ঠান একটি পবিত্র জায়গা। শিক্ষকরা সমাজের সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি। যদি এমন প্রতিষ্ঠানে শ্রদ্ধেয় ব্যক্তিদের নৈতিক স্খলন ঘটে তার ওই প্রতিষ্ঠানে থাকার কোন অধিকার নেই। সেহেতু পিটু মাস্টারের ওই প্রতিষ্ঠানে চাকরি করার অধিকার নেই। দ্রুত তার বিচারের জোর দাবি জানায়। এলাকাবাসীর সুত্রে জানা যায়, কয়েক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিটু মাস্টার ও তার ছাত্রীর মধ্যকার অনৈতিক ভিডিও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অভিভাবক ও এলাকাবাসী বার বার বিক্ষোভ প্রতিবাদ জানালেও রহস্যময় কারনে তিনি চাকরিতে বহাল থাকেন। বিগত সরকারের আমলে স্থানীয় নেতাদের সঙ্গে রাতের অন্ধকারে রফা-দফা হওয়ার অভিযোগ রয়েছে। উক্ত মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,  নিরাপদ সমাজ চাই এর আহবায়ক মেজবাউল হক লিটন, রানীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন, প্রভাশক মোস্তাক আহমেদসহ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।