আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

লন্ডনে অনলাইন চ্যানেল ইউকে বিডি টিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সালেহ আহমদ (স’লিপক):

বৃটেনের কমিউনিটির নানা শ্রেণি পেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়েছে অনলাইন চ্যানেল ইউকে বিডি টিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী।

রবিবার ২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় বৃটেনের লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার ও মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম (লিংকন) এর পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি ছিলেন বৃটেনের নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, লন্ডন বরো অফ বার্কিং এন্ড ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলার মঈন কাদরি, ক্যামডেন কাউন্সিলের মেয়র সামাতা খাতুন ও হারো কাউন্সিলের মেয়র কাউন্সিলার সেলিম চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে টিভি পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দরা সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত ও কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন।

আলোচনা সভায় মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, রাজনীতিবিদ আব্দুল আহাদ চৌধুরী, ব্যবসায়ী সাইদুর রহমান রেনু, ব্যবসায়ী মাসুদ আহমেদ, সাবেক স্পীকার আহবাব হোসেন, সাবেক মেয়র জুছনা ইসলাম, কাউন্সিলর মুজিবুর রহমান জসিম, কাউন্সিলর সাম ইসলাম, কাউন্সিলর আবু তালহা চৌধুরী, জেসমিন চৌধুরী, ইইকে রিপোর্টাস ইউনিটির সভাপতি আনসার আহমেদ উল্লাহ, সাবেক সভাপতি সায়েদুর রহমান, মোস্তফা কামাল মিলন, হারুনুর রশিদ, সত্যব্রত দাশ স্বপন, কবি মুজিবুল হক মনি, হেনা বেগম, ড. আনিছুর রহমান, সাংবাদিক শাহ বেলাল আহমেদ, এম আলিম উজ্জামান, সাংবাদিক মুহিব চৌধুরী, জামাল আহমেদ খান, কবি ও সাংবাদিক আজিজুল আম্বিয়া, শেখ নুরুল ইসলাম, শাহ শাফি কাদির, আব্দুর রুউফ তালুকদার, আব্দুল মালিক, গিয়াস আহমেদ, সাংবাদিক কামরুল আই রাসেল, সৈয়দ সায়েম করিম, আব্দুল বাসির সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ইউকে বিডি টিভির কালচারাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর হেলেন ইসলাম এর পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে হল-ভর্তি দর্শকদের মাতিয়ে তুলেন বাংলাদেশ থেকে আগত সংগীত শিল্পী পাপ্পু আহমদ, সৈয়দ সুহেল ইসলাম, ইফাত আরা খানম, অসিত রায়, ইভা আহমেদ, মতিউর রহমান তাঁজ। এছাড়াও নৃত্য পরিবেশন করেন সুমা গঙ্গা। অনুষ্ঠানে জনপ্রিয় সংগীত শিল্পী পাপ্পু আহমেদকে সম্মাননা গ্রেষ্ট প্রদান করা হয়েছে।

মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অঙ্গীকারবদ্ধ থেকে বাংলাদেশের সঠিক ইতিহাস ঐতিহ্য ও সম্ভাবনাময় ইতিবাচক দিক তুলে ধরার লক্ষ্যে এবং সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে এবং এখানকার কমিউনিটির বিভিন্ন দিক তুলে ধরার মাধ্যমে ইউকে বিডি বাংলাদেশকে তুলে ধরছে বিশ্বময় বলে উল্লেখ করে ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সম্মানিত অতিথিবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিলেতে বেড়ে ওটা নব প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত করা ও তাদের কৃতিত্ব তুলে ধরতে ইউকে বিডি টিভি আগামীতেও আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে
দৃঢ়তার সাথে উল্লেখ করে তিনি ইউকে বিডি টিভির আগামী দিনের অগ্রযাত্রায় ও পথ চলায় সবার সহযোগিতা কামনা করেন।

আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে অনলাইন ইউকে বিডি টিভির বিগত দিনের কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করা সহ অতীতের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ ও বৃটেনের কমিউনিটির কল্যাণে আগামী দিনেও আরো জোড়ালো ভুমিকা রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে ইউকে বিডি টিভির যাত্রা শুরু হয়েছিলো। প্রতিবছরের মতো এবারও ইউকে বিডি টিভির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন বাংলাদেশ ও প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশিষ্ট কবি, বুদ্ধিজীবী, শিল্পী, লেখক, সাংবাদিক, চিকিৎসক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি পেশার বিশিষ্টজনেরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।