“খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন”
মৌলভীবাজারের কমলগন্জে কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে বাংলাদেশ খেলাফত মজলিশের উদ্দ্যোগে কর্মী সভা অনুষ্ঠিতঃ
মুন্সি মিজান শিপু, মৌলভীবাজার।
মৌলভীবাজারের কমলগন্জ উপজেলার শমশেরনগরে বাংলাদেশ খেলাফত মজলিশ শমশেরনগর সাংগঠনিক থানা শাখার উদ্দ্যোগে গতকাল ০২/১০/২০২৪ইং বুধবার বিকেল ৩ঃ৩০ মিনেটে শমশেরনগর জনমিলন কেন্দ্রে শমশেরনগর সাংগঠনিক থানা শাখার সাধারন সম্পাদক মাওঃ তফজ্জুল হকের পরিচালনায় ও থানা সভাপতি মাও শাহ্ লুৎফুর রশীদের সভাপত্বিতে আল্লাহর এ পৃথিবীতে ধর্ম পরায়ণ দেশে দ্বীন প্রতিষ্ঠা করা সুদ, ঘুষ, পাপাচার মুক্ত ধর্মীয় ও নৈতিকতায় পরিপূর্ণ প্রকৃত ভালো মনের মানুষ তৈরি করা, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তোলা, থানা সাংগঠনিক শাখার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড সহ তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুত করন বিষয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও: সামছুজ্জামান চৌধুরী, জেলা সভাপতি মাও ফখরুল ইসলাম, বিশিষ্ট আলেমে দ্বীন মাও আরকান উদ্দিন, যুব মজলিশ থানা শাখার সাধারন সম্পাদক আব্দুল কাদিরসহ আরও অনেকে। বক্তাগণ বলেনঃ দেশে বিগত ১৭ বছরের জুলুম, নির্যাতন, নিপীড়ন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া ক্ষমতাসীন পর্যায়ে যারা করেছেন তাদের প্রচলিত আইনে বিচারের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তি প্রদান করতে হবে।
খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন”মৌলভীবাজারের কমলগন্জে কেন্দ্রীয় কর্মসূচীর
Catagory : মৌলভীবাজার | তারিখ : অক্টোবর, ২, ২০২৪, ৩:৪৯ অপরাহ্ণ • ১৫ বার পঠিত






